• ঢাকা
  • সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ জানুয়ারি, ২০২৫

শিগগিরই আসছে নির্বাচনি রোডম্যাপ: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শিগগিরই নির্বাচনি রোডম্যাপ আসছে। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষদিকে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন দেয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন-তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ। এ পরিস্থিতিতে শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক

অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। যাতে বাধা দিচ্ছে বিজিবি। অংশ নিয়েছে সাধারণ মানুষও।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যম কিংবা ইউটিউবে উসকানিমূলক সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। তুলছে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ। এসব অপতথ্য রোধে দেশীয় গণমাধ্যমের সহযোগিতা দরকার। এছাড়া বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর