প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৫

টি-টোয়েন্টিতে রশিদ খানের ঐতিহাসিক কীর্তি

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। বিশ্বের প্রথম বোলার হিসেবে তিনি স্পর্শ করলেন ৬৫০ উইকেটের মাইলফলক।

ইংল্যান্ডে চলমান ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টের এবারের উদ্বোধনী ম্যাচেই এই কীর্তি গড়েন রশিদ। ঐতিহাসিক লর্ডস মাঠে অনুষ্ঠিত ম্যাচে ওভাল ইনভিন্সিবলসের হয়ে বল হাতে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন তিনি লন্ডন স্পিরিটের বিপক্ষে।

এই ম্যাচ শেষে রশিদের টি-টোয়েন্টি উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৫১টি। ৪৭৮ ইনিংসে তার বোলিং গড় ১৮.৫৪, স্ট্রাইক রেট ১৬.৯০ এবং ইকোনমি রেট ৬.৫৭। রয়েছে চারবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও।

আগামী শনিবার কার্ডিফে লন্ডন স্পিরিটের মুখোমুখি হবে ওয়েলশ ফায়ার। একই দিনে ওভাল ইনভিন্সিবলস লড়বে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে।

রশিদ খানের এই অর্জন শুধু ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেনি, বরং টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে তার অবস্থানকে আরও দৃঢ় করেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর