
নিজস্ব প্রতিবেদক : খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। ‘মাদককে না বলি, মাঠে এসে ফুটবল খেলি’ স্লোগানে নোয়াখালীতে যুব সংগঠন ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর ও টুর্নামেন্ট এর প্রধান উপদেষ্টা সাজ্জাদ হায়দার ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতিপুর হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সদস্য শহিদুল ইসরাম কিরণ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিক উল্যাহ আক্তার মিলন, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থ সদস্য ও জেলা যুবদলের সাধারণ সম্পদক নুরুল আমিন খান, আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ,যুব সংগঠনের সভাপতি জাকের হোসন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জহির উদ্দিন কিসমত, ক্রীড়া সংগঠক সোহেল রানা, আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুর অর রশীদ, যুব সংগঠনের সাধারণ সম্পাদক হাছান রিপন প্রমুখ।
এই খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন স্বপ্নচুড়া যুব সংসদ একাদশ, মাইজদী বনাম সহযোগিতা যুব কল্যাণ সংস্থ একাদশ। খেলায় মাইজদী বনাম সহযোগিতা যুব কল্যাণ সংস্থ একাদশ ৪-২ গোলে স্বপ্নচুড়া যুব সংসদ একাদশকে পরাজিত করে।
আপনার মতামত লিখুন :