প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫

সেনবাগে এইচএসসির ফলাফলের এবাও শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসির ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ড এ পাশের হার ৪৮.৮৬%।
এবাও সেনবাগের কলেজের মধ্যে  ফলাফলের শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ।  কলেজটিতে  পাসের হার ৪২.৫৭℅,জিপিএ -৫ পেয়েছে ৩ জন। অপরদিকে কানকিরহাট কলেজ  পাসের হার ৩৯.৫২ ℅ সেনবাগ সরকারি কলেজ ৩২.৯৫℅।

সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ১৮.১০% ও বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ ১৬.৬৭%।।এচাড়াও সেনবাগ একমাত্র কারিগরি কলেজ আকবর আলী কলেজ থেকে এবছর ৩০ জন পরীক্ষায় অংশ গ্রহন করে ২৯ জন পাস করেছে। পাসের হার ৯৬.৬৭% ।  কলেজ টি শিক্ষক কর্মচারীদের দীর্ঘ দিন থেকে বেতন বোনাস বন্ধ রয়েছে  তার পরও শিক্ষক কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টার এই ফলাফল অর্জন।
সেনবাগ উপজেলায় কলেজ গুলোতে জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ৫ জন।  এরমধ্যে  মধ্যে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ ৩ জন ও  সেনবাগ সরকারি কলেজ ২ জন।

আরও পড়ুন

  • . এর আরও খবর