
কাল শনিবার ২২ এপ্রিল ২০২৩ পবিত্র ঈদুল ফিতর। সকাল ৮টায় বাইতুল আমান কোর্ট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসেন।
জেলার পুলিশ সুপার শহিদুল ইসলাম দৈনিক নোয়াখালীর কথাকে বলেন, ঈদ জামাতে পুরো নোয়াখালীতে তিন স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। ঈদ জামাত পরেও নিরাপত্তায় আমাদের পুলিশ থাকবে।
নোয়াখালীতে যেসব স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে:
সুধারাম থানা
সকাল ৮:০০ ঘটিকায় বাইতুল আমান কোর্ট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, সকাল ৮:১৫ ঘটিকায় নোয়াখালী জেলা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, সকাল ৮:৩০ ঘটিকায় পৌর বাজার দারুস সালাম মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, সকাল ০৮:৩০ ঘটিকায় সোনাপুর কারামতিয়া মাদ্রাসা মসজিদ, সকাল ০৮:০০ ঘটিকায় হাউজিং এস্টেট জামে মসজিদ, সকাল ০৭:৪৫ ঘটিকায় হাউজিং মারকাস জামে মসজিদ, সকাল ০৮:০০ ঘটিকায় পিটিসি জামে মসজিদ, সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স জামে মসজিদ। এছাড়াও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ঈদের নামাজ সকাল ০৮.০০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে।
হাতিয়া থানা
হাতিয়া উপজেলা যে সকল জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে :
সকাল ০৮.০০ ঘটিকায় হাতিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ প্রথম জামাত, সকাল ০৯.০০ ঘটিকায় দ্বিতীয় জামাত আরম্ভ হবে, সকাল ০৮.৩০ ঘটিকায় হাতিয়া শহর জামে মসজিদ, সকাল ০৮.৩০ ঘটিকায় হাতিয়া বায়তুল নুর জামে মসজিদ (এমপি’র বাসা), সকাল ০৯.০০ ঘটিকায় ওছখালী পুরান বাজার জামে মসজিদ। এছাড়াও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ঈদের নামাজ সকাল ০৮.০০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে।
কোম্পানীগঞ্জ থানা
কোম্পানীগঞ্জ থানা এলাকায় যে সকল জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে:
সকাল ০৮.০০ ঘটিকায় উপজেলা জামে মসজিদ, সকাল ০৮.৩০ ঘটিকায় বসুরহাট বাজার জামে মসজিদ, সকাল ০৯.০০ ঘটিকার সাব-রেজিষ্ট্রি অফিস জামে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ঈদের নামাজ সকাল ০৮.০০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে।
বেগমগঞ্জ থানা
বেগমগঞ্জ থানা এলাকায় যে সকল জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে :
চৌমুহনী বড় মসজিদ সকাল ৮:৩০ ঘটিকায়, কাচারি বাড়ি জামে মসজিদ সকাল ০৮:০০ ঘটিকায়, চৌরাস্তা জামে মসজিদ সকাল ০৮:৩০ ঘটিকায়, রমজান বিবি জামে মসজিদ সকাল ০৮:৩০ ঘটিকায়, চৌমুহনী সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদ সকাল ০৮:৩০ ঘটিকায়, বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ০৮:৩০ ঘটিকায়, কন্টাকটর ফোল জামে মসজিদ সকাল ০৮:৩০ ঘটিকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ঈদের নামাজ সকাল ০৮.০০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে।
সেনবাগ থানা
থানা এলাকায় যে সকল জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে:
সেনবাগ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ০৮:৩০ ঘটিকায়, ছাতারপাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ০৮:৩০ ঘটিকায়, এছাড়াও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ঈদের নামাজ সকাল ০৮.০০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, প্রত্যেক মসজিদে একবার করে নামাজ আদায় করা হবে।
চাটখিল থানা
চাটখিল থানা এলাকায় যে সকল জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে :
চাটখিল পৌর বাজার চাটখিল আলিয়া মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ সকাল ০৮.০০ ঘটিকায়, খিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সকাল ০৯.০০ ঘটিকায়, মল্লিকা দিঘীরপাড় কেন্দ্রীয় ঈদগা ময়দান সকাল ১০:০০ ঘটিকায়
এছাড়াও চাটখিল উপজেলাধীন বিভিন্ন জামে মসজিদে ঈদের নামাজ সকাল ০৭:০০ হইতে ০৯:০০ ঘটিকায় মধ্যে জামাত অনুষ্ঠিত হবে।
সোনাইমুড়ী থানা
সোনাইমুড়ী থানা এলাকায় যে সকল জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে:
সোনাইমুড়ী বাজার জামে মসজিদ সকাল ০৮.০০ ঘটিকায়, সোনাইমুড়ী উপজেলা বজরা শাহী মসজিদে ০৯.০০ ঘটিকায়, সোনাইমুড়ী আমিশা পাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ০৭ ০০ ঘটিকায়। দ্বিতীয় জামাত ৮:০০ ঘটিকায়, সোনাইমুড়ী পদি পাড়া মনু মিয়ার বাজার জামে মসজিদে ০৯.০০ ঘটিকায়।
সুবর্ণচর
চরজব্বর থানা এলাকায় যে সকল জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে:
উপজেলা মডেল জামে মসজিদ ৯:০০ ঘটিকায়, হারিছ চৌধুরীর বাজার জামে মসজিদ সকাল ৮:৩০ ঘটিকায়, বায়তুস শরফ জামে মসজিদ ৯:৩০ ঘটিকায়, খাসেরহাট জামে মসজিদ ৯.০০ ঘটিকায়
কবিরহাট থানা
কবিরহাট থানা এলাকায় যে সকল জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে:
কবিরহাট মধ্য সুন্দলপুর ঈদগা ময়দান প্রথম জামাত সকাল ০৮.৩০। দ্বিতীয় জামাত সকাল ০৯.০০ ঘটিকার সময়, কবিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ০৮.৩০ ঘটিকায়, কবিরহাট পৌরসভা ৮ নং ওয়ার্ডস্থ কবির পাটোয়ারী জামে মসজিদে সকাল ০৮.৩০ ঘটিকায়
উল্লেখ্য যে, প্রত্যেক মসজিদে একবার করে নামাজ আদায় করা হবে।
আপনার মতামত লিখুন :