প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ নভেম্বর, ২০২৫

সুবর্ণচরে অসহায় কৃষকের হারানো টাকা ও স্বর্ণ ফেরত দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলায় এক অসহায় কৃষকের হারিয়ে যাওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার মানবিক দৃষ্টান্ত স্থাপন করে ফেরত দিয়েছেন এক হেফজ বিভাগের ছাত্রীর বাবা।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের তারা মার্কেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের হালিম মার্কেট এলাকার কৃষক আলী আকবর সোহাগের স্ত্রী নুর উদ্দিন বাজার থেকে বাড়িতে যাওয়ার সময়

নবী বাজার থেকে পূর্ব দিকে ফেরার পথে একটি ব্যাগ হারিয়ে ফেলেন। ব্যাগটিতে ছিলো কৃষিকাজে ব্যবহারের জন্য নগদ হাওলাত করা টাকা ও কিছু স্বর্ণালঙ্কার।
অসহায় কৃষক পরিবারটি টাকাগুলো দিয়ে সিম ও আগাম শশা চাষের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ব্যাগটি হারিয়ে যাওয়ার পর তারা মারাত্মক বিপাকে পড়ে।

এরই মধ্যে গত ২ দিন আগে চরক্লার্ক ইউনিয়নের ফকির মার্কেট এলাকার মাহমুদা মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী সুমাইয়া আক্তার রাকিয়া ব্যাগটি খুঁজে পান। পরে তার পিতা মো. আবু বক্কর ছিদ্দিক-এর সহায়তায় স্থানীয়দের উপস্থিতিতে তারা মার্কেটে সবার সামনে ব্যাগটি তার প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেন।
মানবিক এই ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলেন, “এমন সততার দৃষ্টান্ত আজকের সমাজে বিরল। মেয়েটি ও তার পরিবার সত্যিই প্রশংসার দাবিদার।”

আরও পড়ুন

  • . এর আরও খবর