প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ নভেম্বর, ২০২৫

সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন সেনবাগের সৈয়দ মো. তাজরুল হোসেন জুয়েল

মো. জাহাঙ্গীর আলম, শায়েস্তানগরী সেনবাগ : সেনবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর শাহাপুর গ্রামের গর্বিত কৃতি সৈয়দ তাজরুল হোসেন জুয়েল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। স্হায়ী বিচারপতি হিসেবে সৈয়দ তাজরুল হোসেন জুয়েলসহ নব নিযুক্ত বিচারপতিদের বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শপথবাক্য পাঠ করান।

স্হায়ী বিচারপতি হিসেবে নবনিযুক্ত বিচারপতি সৈয়দ তাজরুল হোসেন জুয়েলের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাজী মো. রুহুল আমিন বিএসসি, চাচা ইঞ্জিনিয়ার নুরুল আমিন, ছোট ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার সৈয়দ নাজমুল হোসেন সোহেল ও সর্বশেষ ছোট ভাই নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সরকারি অধ্যাপক সৈয়দ কামরুল হোসেন ফারুক।

এদিকে, সৈয়দ মো. তাজরুল হোসেন জুয়েল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার খবরে সেনবাগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উনার সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনার পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর