
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আয়েশা খাতুনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এ ঘটনায় আহত হাসান বাদী হয়ে চরজব্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ সওকত (১৮), আয়েশা খাতুন (৫৫), মো. হাসান (৩০)। প্রতিপক্ষরা হলেন একই এলাকার মো. ফজলু (৪২), মো. সদা (৪৮), মো. ইদ্রিস (৪৫), মো. রাজা (১৮)।
আহতদের পারিবারিরের সদস্য ওমর ফারুক বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমার ভাইয়ের স্ত্রী খতিজা বেগম এর সাথে আমার মায়ের মনমালিন্য ও কথা কাটাকাটি হয়। এই কথা গুলো আমার ভাইয়ের স্ত্রী প্রতিপক্ষ ফজলুকে জানায়। তাঁরা তার এর কথা শুনে আমার মাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। খবর পেয়ে বাজার থেকে বাড়িতে ছুটে গেলে মোঃ ফজলু তাঁর ভাই মোঃ সদা ও মো ইদ্রিস এববং ছেলে মোঃ রাজাকে নিয়ে মা ও ভাইকে এলোপাথাড়ি পিটিয়ে ও ইট দিয়ে শরীরে গুরুতর জখম করে ।
পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন, পরে শনিবার(৬ ডিসেম্বর)আয়েশা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান বলেন, তাদের শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আপনার মতামত লিখুন :