প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫

তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সুবর্ণচরে আনন্দ মিছিল

oplus_131328

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা জাকের হোসেন সেন্টুর নেতৃত্বে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় পথসভা ও আনন্দ মিছিলের আয়োজন করে পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

সন্ধ্যা ৭ টায় হাবিবিয়া কলেজ গেট থেকে আনন্দ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শান্তির হাট বাজারে শেষ হয় পরে পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাস্টার, পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল মিয়া, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন সৈকত,পূর্ব চরভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, পূর্বচরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুদ্দিন, সদস্য সচিব আজগর হোসেন যুগ্ন আহবায়ক আলা উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন সেন্টু,  পূর্বচরবাটা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সম্রাট উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর