
নিউজ ডেস্ক : যাচাই-বাছাই শেষে নোয়াখালী তিন আসনে ইনসানিয়াত বিপ্লব প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি, তথ্যের অসঙ্গতি ও নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
মানবতা রাজনীতি ও ইনসানিয়াত বিপ্লব প্রবর্তক আল্লামা ইমাম হায়াত মনোনীত মানবতা ভিত্তিক সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব নোয়াখালী জেলায় মনোনীত প্রার্থীর তিন জন ই আপেল প্রতীকে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন।
নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত মানবতা ভিত্তিক রাজনীতি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর আপেল প্রতীকে মনোনীত প্রার্থী মশিউর রহমান এর প্রার্থীতা বৈধতা পেয়েছে।
নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে মশিউর রহমান নোয়াখালীর কথাকে বলেন, আমার আপেল প্রতীকে ভোট দিয়ে সত্য ও মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে নিজেকে শরিক করুন।
নোয়াখালী-০৪ (সুবর্নচর-সদর) আসনে আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত মানবতা ভিত্তিক রাজনীতি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর আপেল প্রতীকে মনোনীত প্রার্থী ইউনুস নবীর প্রার্থীতা বৈধতা পেয়েছে।
নোয়াখালী-০৪ (সুবর্নচর-সদর) আসনে প্রার্থী ইউনুস নবী নোয়াখালীর কথাকে বলেন, আমার আপেল মার্কায় ভোট দিয়ে জীবনের সত্যের ভিত্তিতে দয়াময় স্রষ্টা প্রদত্ত ও স্রষ্টার মহান রাসুল প্রদত্ত সব মানুষের জীবন ভিত্তিক মানবতার রাষ্ট্র কায়েমে মানবতার রাজনীতি গড়ে তোলার আহবান জানাই।
নোয়াখালী-০৫ ( কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত মানবতা ভিত্তিক সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর আপেল প্রতীকে মনোনীত প্রার্থী জনাব তৌহিদুল ইসলাম মনোনয়ন পত্রের বৈধতা পেয়ে সবার কাছে দোয়া ছেয়েছেন।
তিনি কোম্পানীগঞ্জ কবিরহাট বাসীর কাছে আহবান জানান সবাই যেন নিজের জীবন ধর্ম রক্ষায় সত্য ও মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আপেল মার্কায় ভোট দিয়ে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে রায় দেন।
আপনার মতামত লিখুন :