
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর :
সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমমজিদ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বসবাসরত এক পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। মিনোরা বেগম ও প্রয়াত শামসুল হক দম্পতির পাঁচ সন্তানের মধ্যে চারজনই এক বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসহায়ভাবে জীবনযাপন করছেন।
ভুক্তভোগী চার সন্তান—রাসেদ, জামসেদ, আমজাদ ও সারমীন। প্রত্যেকের বয়স ৪-৫ বছর হওয়ার পর ধীরে ধীরে শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এই রোগের প্রভাব বাড়ে, দেখা দেয় তীব্র শারীরিক জ্বালাপোড়া ও দুর্বলতা। অচিরেই তারা চলাফেরায় অক্ষম হয়ে পড়ে।
বর্তমানে এই পরিবারে আয়-রোজগারের একমাত্র উৎস জামসেদের ছোট একটি টং দোকান। পাশাপাশি চারজন প্রতিবন্ধী সন্তান যে সামান্য সরকারি ভাতা পান, সেটিও অত্যন্ত অপ্রতুল। উন্নত চিকিৎসার অভাবে তাদের শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।
তাদের বাবা শামসুল হক অনেক আগেই মারা গেছেন। মা মিনোরা বেগম একাই সন্তানদের নিয়ে সংগ্রাম করছেন জীবনযুদ্ধে। এলাকাবাসী জানান, এই পরিবারটির অবস্থা অত্যন্ত করুণ। তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বেসরকারি দাতব্য প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এখনই সময় এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর। একটি সহানুভূতিশীল সাহায্য তাদের জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আশার আলো।
আপনার মতামত লিখুন :