
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে চরলক্ষী জুনিয়ার হাই স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি)দুপুরে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম দিলদারের সঞ্চালনায় ও বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপার মিজানুর রহমান খান,বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কালিমুল্লাহ ইকবাল মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া,নোয়াখালী-৪ সংসদ সদস্য প্রার্থী বিটুল তালুকদার, অঙ্কন উদ্যোক্তা ফাউন্ডেশনের ডিরেক্টর ডা. মোঃ সোহেল৷
এতে আরো উপস্থিত ছিলেন – ম্যানেজিং কমিটির সদস্য নুর আলম, এনায়েত সওদাগর,সেলিম নেতা,হানিফ চৌকিদার, নুর হোসেন, আব্দুল কাইয়ুম শুকুর নেতা, মোঃ শাহেদ স্যার, রহমান সহ আরো অনেকে উপস্থিত উপস্থিত ছিলেন।
রঙিন বেলুন, ফুলের সাজ ও মনোরম মঞ্চসজ্জায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :