• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জানুয়ারি, ২০২৬

নির্বাচনের আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আসনভিত্তিক ভোটকেন্দ্রে, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসির উপ-সচিব মনির হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনের পর আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ১৫ জানুয়ারি থেকে গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে। একই ভোটকেন্দ্রে গণভোটও হবে। এবার পোস্টাল ব্যালট গণনার জন্য কেন্দ্রের নামও যুক্ত করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান রয়েছে। ৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ ভোটার, ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্রে দুই লাখ ৪৫ হাজারেও বেশি ভোটকক্ষ থাকবে। সংসদ ও গণভোট একসাথে হওয়ায় ভোট নেওয়ার সুবিধার্থে প্রতি ভোটকক্ষে সিল দেওয়ার গোপনকক্ষ (মার্কিং প্লেস) বাড়ানো হয়েছে।

নির্বাচন কমিশনের আদেশে ইসির উপসচিব (নির্বাচন সহায়তা সরবরাহ) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোটকেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনী এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটার এলাকার না, ভোটকেন্দ্রের সংখ্যা (নারী, পুরুষ, হিজড়া), পুরুষ ও মহিলা ভোটকেন্দ্র এবং গোপনকক্ষের বৃদ্ধি করা সংখ্যা তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর