
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : নোয়াখালী-৪ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফিরোজ আলমের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজার চত্বরে উক্ত জনসভায় ইসলামি আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার নেতা ইসমাইল সিরাজীর সঞ্চালনায় ও ইসলামি আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর পূর্ব শাখার সভাপতি মাওলানা ইসরাফিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফিরোজ আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য নয়, বরং মানুষের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করে। সুবর্ণচরের অবহেলিত জনপদকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা সালা উদ্দিন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সাকিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর পূর্ব শাখার সভাপতি ডা. আব্দুর রহমান সোহাগ সহ আরো অনেকে।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ গড়তে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীদের বিকল্প নেই। জনকল্যাণ ও শান্তির সপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”
জনসভায় আরো উপস্থিত ছিলেন – মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা নুরুল আলম সাহাব উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ মাওলানা এরশাদুল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, হাফেজ খবিরুল হক সহ আরো অনেকে।
জনসভা শেষে থানার হাট বাজারের বিভিন্ন গলি হাত পাখার সমর্থনে মিছিল নিয়ে প্রদক্ষিণ করা হয়।
জনসভায় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা মার্কায় ভোট দেওয়া জন্য সকলের নিকট অনুরোধ জানানো হয়। হাত পাখা নির্বাচিত হলে সুবর্ণচরের উন্নয়নের সূচনা হবে এমনটাই প্রত্যাশা মাওলানা ফিরোজ আলমের।
আপনার মতামত লিখুন :