• ঢাকা
  • রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

সুবর্ণচরে নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আহত বৃদ্ধ দাদা

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধ দাদা মোতালেব ভোট দিতে নাতির কাঁধে চড়ে কেন্দ্রে উপস্থিত হন।

বৃদ্ধ মোতালেব চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি পায়ে গুরুতর আঘাত পান। চিকিৎসাধীন থাকলেও ভোটাধিকার প্রয়োগের দৃঢ় ইচ্ছা থেকে তিনি কেন্দ্রে আসার সিদ্ধান্ত নেন। হাঁটাচলা করতে অক্ষম হওয়ায় তার নাতি তাকে কাঁধে তুলে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।

কেন্দ্রে উপস্থিত ভোটার ও দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখে লাইনে না দাঁড়িয়েই সরাসরি কক্ষে নিয়ে তাকে ভোট দিতে সহায়তা করেন। ভোট শেষে একইভাবে নাতির কাঁধে করেই তিনি বাড়ি ফিরে যান।

স্থানীয় বাসিন্দা ছালা উদ্দিন বলেন, ভোটের প্রতি এমন আগ্রহ ও দায়িত্ববোধ নতুন ভোটারদের জন্য অনুপ্রেরণাদায়ক।
নাতি ওসমান বলেন, “ভোটের দিন ভোট দিতে না এলে কেমন হয়? তাই সকালেই দাদাকে নিয়ে এসেছি। দীর্ঘ নয় বছর পর ভোট দিতে পেরে দাদা স্বস্তি পেয়েছেন।”

আরও পড়ুন