• ঢাকা
  • রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ায় বাবার মাথা জখম করলো ছেলে

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে নির্বাচনে পছন্দের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে রফিক উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে জখম করার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আহত রফিক উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। অভিযুক্ত ছেলের নাম শফি উল্যাহ তারেক (২২)। জানা যায় – সকালে রফিক উদ্দিন ভোটকেন্দ্র থেকে ধানের শীষে ভোট দিয়ে বাড়ি ফিরলে ছেলে তারেকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারেক তাকে লাঠি ও দা দিয়ে জখম করে।

আহত রফিক উদ্দিন আরো জানান, “আমি আমার পছন্দের প্রতীকে ভোট দিয়েছি এবং ওই প্রতীকের প্রচারণা করেছি। এটাই আমার অপরাধ। আমার ছেলে ভিন্ন মতাদর্শের হওয়ায় সে আমাকে এভাবে কুপিয়ে রক্তাক্ত করবে তা ভাবিনি।” সকালে তাকে দেখতে সুবর্ণচর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এনাম হোসেন মঞ্জুর সহ বেশ কয়েক জন বিএনপির নেতা যান।  যদিও এই বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়নি যার কারণে প্রশাসনের মতামত নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন