
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর। বিশেষ করে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এলাকায় শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা সর্বস্তরের মানুষের দৃষ্টি কেড়েছে। স্থানীয়দের মতে, সংকটে ও উত্তরণে তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে মোহাম্মদপুর ইউনিয়নের আগামীর সুযোগ্য অভিভাবক হিসেবে তার নামই এখন সবার মুখে মুখে।
গণঅভ্যুত্থানের পর যখন প্রশাসনিক ও সামাজিক স্তরে স্থবিরতা বিরাজ করছিল, তখন অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর নিজ উদ্যোগে এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। এছাড়া সামাজিক বিচারব্যবস্থা এবং অসহায় মানুষের তাৎক্ষণিক সহযোগিতায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার সাধারণ মানুষের অভিমত, মোহাম্মদপুর ইউনিয়নের অবকাঠামোগত ও মানবিক উন্নয়নে এমন একজন শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্ব এখন সময়ের দাবি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। জনসমর্থন ও জনপ্রিয়তার তুঙ্গে থাকা এনাম হোসেন মঞ্জুরকেই আগামীর ‘কান্ডারী’ হিসেবে দেখতে চান ইউনিয়নের সচেতন নাগরিক ও সাধারণ ভোটাররা। তাদের প্রত্যাশা, এনাম হোসেন মঞ্জুর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলে মোহাম্মদপুর ইউনিয়ন একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।
আপনার মতামত লিখুন :