প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মার্চ, ২০২৬

খালেদা জিয়ার স্মরণে চর জব্বর কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচর উপজেলার চর জব্বর কলেজ মাঠ প্রাঙ্গণে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন স্বপন, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, মহি উদ্দিন মহিম ও রিয়াজুল মাওলা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এনায়েত উল্লাহ বাবুল বলেন, চর জব্বর কলেজ ছাত্রদল বিগত দিনের ধারাবাহিকতা বজায় রেখে সুন্দরভাবে এ আয়োজন সম্পন্ন করেছে। শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি এমন আয়োজনের মাধ্যমে তারা দলের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হোসেন রোহান, জামাল উদ্দিন, আবু তাহের, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল আরিফসহ চর জব্বর কলেজ ছাত্রদল, সৈকত সরকারি কলেজ ছাত্রদল ও রব্বানীয়া মাদ্রাসা ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহানের সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন চর জব্বর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন এবং সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর