
হাবিবুর রহমান রনি, রিপোর্টার : সুবর্ণচরে অবস্থিত লর্ড লিওনার্ড চেশয়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিকাশ কান্তি দেবনাথ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবুল বাশার ,আবুল কাশেম, কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছিদ্দিক উল্লাহ এবং কাস্টম কর্মকর্তা ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাবেক সভাপতি মামুন ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিদ্যালয় জীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন।
বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং সমাজের কল্যাণে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সুবর্ণচরের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
আপনার মতামত লিখুন :