
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি :
দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকা দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩০) মার্চ দুপুরে উপজেলার দাগনভূঞা ব্রিকস ও সিরাজ ব্রিকস নামের দুই ইটভাটাকে জরিমান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকা ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় দাগনভূঞা ব্রিকসকে ১ লাখ ও সিরাজ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমান করা হয়। এসময় দুই ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করে।
আপনার মতামত লিখুন :