
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধ ও মাটি বহনকারী ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর-রামগতি সড়কের ছটকি সাঁকো এলাকায় এ মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে অংশ নেন স্থানীয় ২টি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তারা লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরুদ্ধ করে রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমড়িতোলা সড়কে অবৈধভাবে ইটভাটার ট্রাক্টর চালিয়ে রাস্তা ধ্বংস করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। বিষয়টি ইটভাটার মালিকপক্ষকে জানিয়ে কোনো প্রতিকার মিলেনি। উল্টো তারা এলাকাবাসীর ওপরে হামলা করেছে।
এ সময় তারা প্রশাসনের নিকট ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- মহিলা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাসার, ছটটি সাকোঁ জামে মসজিদের সহ-সভাপতি বেল্লাল হোসেন, সুমন প্রমুখ।
এর আগে, শনিবার দুপুরে ইটভাটার মাটি বহনকারী একটি দ্রুতগামী ট্রাক্টর মোবারক হোসেন জাবেদ নামের এক স্কুলছাত্রকে ধাক্কা দেয়। এ ঘটনার প্রতিবাদ করায় ইটভাটা মালিক মোক্তার হোসেন ও তার সহযোগীরা এলাকাবাসীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আবু তালেব, আলী আজম ও স্থানীয় মসজিদের সভাপতি গিয়াস উদ্দিনসহ কয়েকজন আহত হন
আপনার মতামত লিখুন :