প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ এপ্রিল, ২০২৬

তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতেই ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর!!

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে তেল শেষ হওয়ায় অপেক্ষমান বাইকারদের দ্বারা পুলিশের উপস্থিতিতে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে চর জব্বর থানা পুলিশ ২জনকে আটক করেছে। গতকাল (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুবর্ণচর উপজেলায় নুরানী ফিলিং স্টেশনে মটর সাইকেল প্রতি ৫০০টাকা করে তেল সরবরাহ করা হয়। একটানা প্রায় ১হাজার মটর সাইকেলে তেল সরবরাহ করার পর বিকাল ৫টার দিকে তেল শেষ হওয়াতে তেল দেয়া বন্ধ ঘোষণা করা হয়, এতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান থাকা চালকরা স্টেশনে হামলা ও ভাঙ্চুর চালায়। চালকদের অভিযোগ ফিলিং স্টেশনে তেল থাকাও সত্ত্বেও তারা সিন্ডিকেট করে চালকদের তেল না দিয়ে পরিচিতজনদের তেল দেয়।

নুরানী ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেন বলেন,আমাদের যে পরিমান তেল আসে তার চেয়েও দ্বিগুন মটর সাইকেল লাইনে দাঁড়ায়, এতে সবাইকে তেল দেয়া আমাদের পক্ষে সম্ভম হয়না।আজকে আমাদের সাড়ে চার হাজার লিটার অকটেন আসছে কিন্তু লাইনে হোন্ডা সিরিয়াল দিল প্রায় দেড় হাজারের বেশি।আমরা এক হাজার এর মতো মটর সাইকেল কে তেল সরবরাহ করার পর তেল শেষ হয়ে গেলে কয়েকজন চালক আমাদের স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে।তেলের এই সংকটকালীন সময়েও আমরা তেল সরবরাহ করে সেবা দিয়ে আসছি।এখন যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে আমাদের ফিলিং স্টেশন বন্ধ করে দেয়া ছাড়া উপায় নাই।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান বলেন, ঘটনার সময় আমাদের ফোর্স ফ্রী স্টেশনে ছিল,হামলাকারীদের তৎক্ষণাৎ আটক করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর