• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ এপ্রিল, ২০২৬

বিদেশি জিপ তৈরি করে চমক সৃষ্টি করেছেন সুবর্ণচরের বাসিন্দা রিয়াজ উদ্দিন

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর প্রতিনিধি :
রিয়াজ উদ্দিন কোনো প্রাতিষ্ঠানিক ইঞ্জিনিয়ার নন। অভাবের কারণে অষ্টম শ্রেণির পরই থেমে যায় তার পড়াশোনা। তবে থেমে থাকেনি তার চিন্তাশক্তি ও স্বপ্ন। বিভিন্ন গেমস ও সিনেমায় আধুনিক জিপ গাড়ি দেখে অনুপ্রাণিত হয়ে নিজেই এমন একটি গাড়ি তৈরির স্বপ্ন দেখেন তিনি।

দীর্ঘ দেড় বছরের পরিশ্রমে তিনি নিজের হাতে তৈরি করেছেন এই জিপটি। এখন পর্যন্ত গাড়িটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। তবে সম্পূর্ণভাবে কাজ শেষ করতে আরও প্রায় ৫০ হাজার টাকার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা রিয়াজের এই উদ্যোগ ও প্রতিভার প্রশংসা করছেন। তাদের মতে, সরকারি সহায়তা পেলে তিনি আরও উন্নতমানের গাড়ি তৈরি করতে পারবেন এবং নতুন নতুন উদ্ভাবনে ভূমিকা রাখবেন।

রিয়াজ উদ্দিনের নিজস্ব একটি গ্যারেজ রয়েছে। সেখানে তিনি বিভিন্ন যানবাহনে এলপিজি গ্যাস কনভার্সনের কাজও করে থাকেন। ভবিষ্যতে পর্যাপ্ত সহায়তা পেলে নিজের তৈরি গাড়ি বাজারজাত করার স্বপ্ন দেখছেন এই উদ্ভাবক।
প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মেধা, শ্রম ও ইচ্ছাশক্তি থাকলে যে বড় কিছু করা সম্ভব—তারই জীবন্ত উদাহরণ রিয়াজ উদ্দিন।

আরও পড়ুন

  • . এর আরও খবর