• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ এপ্রিল, ২০২৬

দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের ব্যক্তিগত পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের হাতোরিয়া জমাদার বাড়ির বিবি আমেনা, আলেফা খাতুন, বেলফা খাতুন ও রোশনা খাতুনের পরিবারকে শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন তার ব্যক্তিগত পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন আকবর, দাগনভূঞা পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপি নেতা মো. আবু নাছের,  ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইয়াছিন হিরণ ভূঞা, সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দলিল উদ্দিন দুলাল, রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, বাকি বিল্লাহ, জায়লস্কর ইউনিয়ন বিএনপি নেতা দিদার ভূঞা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ মেম্বার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উল্লেখ্য গত ৩ এপ্রিল অগ্নিকান্ডের ঘটনায় এ ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর