• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬

সুবর্ণচরে কৃষি রূপান্তর ও পুষ্টি নিশ্চিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিশেষ সম্মেলনটি সম্পন্ন হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রমের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আশীষ কুমার কর।
প্রধান অতিথির বক্তব্যে আশীষ কুমার কর বলেন “কৃষিকে কেবল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে একটি লাভজনক ব্যবসায় রূপান্তর করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ ফসল চাষের মাধ্যমেই আমরা একটি টেকসই কৃষি কাঠামো গড়ে তুলতে পারব।”

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, বিশ্ব ব্যাংক ও ইফাদ (IFAD)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্প স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর  বাস্তবায়নে এই সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় কৃষি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আধুনিক কৃষি উপকরণ ও উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর