
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে আগুনে পুড়ে ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে ২০ এপ্রিল (সোমবার) সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পাংখার বাজারে। ক্ষতিগ্রস্তরা জানান ভোর আনুমানিক ৫ টার সময় রাকিব স্টোর বৈদ্যুতিকশর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ৪ টি দোকান গ্রাস করে পেলে। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
আগুনে রাকিবের মসলা দোকান সুবর্ণ ট্রেডার্স, সোহেলে রাকিব স্টোর এন্ড কসমেটিক্স, আলা উদ্দিনের জান্নাত স্টোর এন্ড ফার্নিচার আবু কালামের দিদার হোটেল পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।
সংবাদ পেয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের নির্দেশ ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু।
এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ মিয়া, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান।
আপনার মতামত লিখুন :