• ঢাকা
  • শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ মে, ২০২৬

অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ

চট্টগ্রামে জয়ে সিরিজ শুরু করার পর দ্বিতীয় টি–টোয়েন্টি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আগামীকাল মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

শেষ ম্যাচের জন্য বাংলাদেশ দল অপরিবর্তিত রাখা হয়েছে। সিরিজে বাংলাদেশ বর্তমানে ১–০ ব্যবধানে এগিয়ে আছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী শামীম হোসেন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমাদের ভালো একটা সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা জয়ের জন্যই খেলব।’

বাংলাদেশ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

আরও পড়ুন

  • . এর আরও খবর