• ঢাকা
  • সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ মে, ২০২৬

সুবর্ণচরে মেধাবৃত্তি পরীক্ষা সনদ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
সুবর্ণচরে নন-এমপিও স্কুল এসোসিয়েশন মেধাবৃত্তি পরিক্ষা ২০২৫ সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২ ই মে (শনিবার) বেলা ১২ টায় চর চরজব্বর ডিগ্রি কলেজ অলি উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে নন-এমপিও স্কুল এসোসিয়েশন সুবর্ণচর শাখা।

নন-এমপিও স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ উদ্দিনের সঞ্চালনায় এবং নন-এমপিও স্কুল এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম পিবিআই সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন গাজী, নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিক উল্যাহ অশ্রু, আরেজ খান নীল, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জরুল আখতার মজনু, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা কখনে বিফলে যায়না, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাই একদিন এ দেশের হাল ধরবে, শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই।

আরও পড়ুন

  • . এর আরও খবর