
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পিএফএস, নন পিএফএস সদস্যদের নিয়ে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে স্থানীয় স্টার রেডিসন কনভেনশন হল এ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ ও উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা।এসময় গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি প্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত পিএফএস কংগ্রেসে উপজেলার ৮টি ইউনিয়নের পিএফএস ও নন পিএফএফ সদস্যদরা অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :