• ঢাকা
  • বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ মে, ২০২৬

দাগনভূঞা বাজারে যানজট নিরসনে অংশীজনের সঙ্গে মতবিনিময়

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা বাজারে যানজট নিরসনের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দাগনভূঞা পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অংশীজনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, থানার উপপরিদর্শক (এসআই) বলরাম চন্দ্র পাল ও ট্রাফিক পুলিশের এসআই সাখাওয়াত প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীরাসহ অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন। যানজট নিরসনের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।

আরও পড়ুন

  • . এর আরও খবর