• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ মে, ২০২৬

সুবর্ণচরে সিঁধ কেটে ঘরে ডুকে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার : সুবর্ণচরে সিঁধ কেটে চরজুবিলী ইউনিয়ন ২ নং ওয়ার্ড চরজুবিলী গ্রামের সোনাপুর -চেয়ারম্যানঘাট প্রধান সড়কের পাশে হারিছ চৌধুরী বাজার ইসমাইল প্লাজা’র মার্কেটে অবস্থিত রবিন আয়ুর্বেদ লিমিটেড এর পরিচালক পল্লী চিকিৎসক হারুন অর রশিদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সিঁধ কেটে ঘরে প্রবেশ করে চোরের দল নগদ প্রায় ৩০ হাজার টাকা, ১টি সাইকেল, ২ টি মোবাইলসহ দামী কিছু আসবাবপত্র নিয়ে যায়।

ঘটনাটি ঘটে ৮ ই মে (শুকবার) গভীর রাত আনুমানিক ২ টার সময়।

পল্লী চিকিৎসক হারুন অর রশিদ বলে আমি দীর্ঘদিন হারিছ চৌধুরী বাজারে ব্যবসা করে যাচ্ছি, ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে এসে খেয়ে ঘুমিয়ে পড়ি ভোর রাত ৪ টার সময় প্রকৃতির ডাকে সাড়ে দিতে উঠলে ঘরের সব কিছু এলোমেলো দেখতে পাই পরে সব চেক করে দেখি ঘরের সামনের রুমের পশ্চিম পাশে সিঁধ কাটা, আমার ব্যবহারিত সাইকেল, বাটন মোবাইল ও একটি এন্ড্রোইয়েড মোবাইল, আমার ছেলে তামজিদের বৃত্তির টাকা সহ জমানো প্রায় ৩০/৩৫ হাজার টাকার নিয়ে যায়।

এলাকাবাসী বলেন, সম্প্রতি সুবর্ণচরে চুরি ঘটনা বেড়ে গেছে, আইনশৃঙ্খলার দিন দিন অবনতি হচ্ছে, আমরা চাই প্রশাসন আরো কঠোর দ্বায়িত্ব পালন করুক।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনা সম্পর্কে জানিনা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য যে, ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী হারুন অর রশিদ স্থানীয় সাংবাদিক ইমাম উদ্দিন সুমনের বড় ভাই।

আরও পড়ুন

  • . এর আরও খবর