• ঢাকা
  • রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ মে, ২০২৬

সুবর্ণচর উপজেলায় জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি :
সুবর্ণচর উপজেলায় আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার নামে এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুদ করার অভিযোগ ওঠেছে। শনিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ৯৯ বস্তা চাল স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযুক্ত আবদুস সামাদ সুবর্ণচর উপজেলার ১নং চরজববার ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর।

স্থানীয় একাধিক সূত্র জানান, বিগত অনেক দিন পর্যন্ত ইমানআলী বাজার সংলগ্ন জামায়াত নেতা সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হয়। সরকারি চালগুলো তিনি বিভিন্ন লোকজনের কাছে অধিক মূল্যে বিক্রি করছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তার বাড়িতে গেলে দেখতে পান একটি কক্ষে সরকারি চালের প্রায় ৯৯ বস্তা মজুদ রয়েছে। এক পর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে বিষয়টি সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও চরজব্বার থানায় অবহিত করা হয়। কিন্তু সকালে বিষয়টি প্রশাসনকে জানালেও দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার পর জামায়াত নেতা সামাদ গা ঢাকা দিয়েছে।

এ ঘটনায় জামায়াত নেতা আবদুস সামাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে ক্রয় করেছেন। এর বাহিরে কোনো কথা না বলে তিনি ফোন কেটে দেন।

জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। আবদুস সামাদের বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তার চাল ফেরত দেওয়া হবে, না হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর