
দাগনভূঞা প্রতিনিধি : আসন্ন বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে স্মারকলিপি পেশ।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট ফেনী জেলা শাখার উদ্যোগে আসন্ন বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং ফেনী জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা দিলীপ চন্দ্র সাহার কাছে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দ, কৃষকের ফসলের নায্য দাম নিশ্চিত করা, কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা,সার,বীজ,কীটনাশকের দাম কমানো, খেতমজুরদের সারা বছরের কাজের ব্যবস্থা করা, আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালু করা সহ দশ দফা দাবি তুলে ধরেন। স্মারকলিপি পেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট ফেনী জেলার আহবায়ক হারাধন চক্রবর্তী, সদস্য মালেক মনসুর, অর্জুন দাস, সিরাজ উল্লাহ, আবুল হোসেন, উত্তম দাস, রঙ্গলাল দাস, হিমাংশু কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :