• ঢাকা
  • বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২৬

দাগনভূঞায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। এ উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য,’জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সাব রেজিস্ট্রার অকিল উদ্দিন (আপেল), বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও যুব উন্নয়ন কর্মকর্তা তাফাজ্জল হোসেন প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মী, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম বলেন, সাধারণ মানুষের কাছে ভূমি সেবা সহজভাবে পৌঁছে দেওয়া, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও ভোগান্তিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করছে। বর্তমানে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে দ্রুত দেওয়া হচ্ছে। দালালমুক্ত পরিবেশে সরাসরি সরকারি সেবা গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, অনলাইন আবেদনসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর