• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ মে, ২০২৬

ফেনীতে শিশু রামিসা হত্যার বিচার দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশে

জেলা প্রতিনিধি, ফেনী : শিশু রামিসাসহ সকল শিশু-নারী ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জরুরী পরিস্থিতি ঘোষণা করে হাম নিয়ন্ত্রণের ব্যবস্থার দাবিতে ফেনী শহীদ মিনার চত্বরে গতকাল সোমবার বিকেলে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ ফেনী জেলার আহ্বায়ক মালেক মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ফেনী জেলার সভাপতি এডভোকেট বিমল শীল,বাসদ ফেনী জেলা সদস্য সচিব অর্জুন দাস, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য মোবারক হোসেন জামশেদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেনী জেলার সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা। সঞ্চালনা করেন মারুফ শেখ সদস্য বাসদ (মাক্সবাদী)।

আরও পড়ুন

  • . এর আরও খবর