• ঢাকা
  • শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ মে, ২০২৬

একটি দল স্বাধীনতার জন্য তেমন কিছুই করেনি, আরেকটি দল সরাসরি বিরোধিতা করেছে : মিন্টু

দাগনভূঞা প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, স্বাধীনতার ইতিহাসে কিছু রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। তাঁর দাবি, একটি দল স্বাধীনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি, আরেকটি দল সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছে।

শনিবার (৩০ মে) ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। স্থানীয় আতাতুর্ক মিজান মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুসারী হিসেবে তাদের দায়িত্ব অন্যদের তুলনায় বেশি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা যুবদলের আহ্বায়ক নাছির খন্দকারসহ অন্যান্য নেতারা। শেষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর