
কামাল উদ্দিন, বিশেষ প্রতিবেদক, সুবর্ণচর : সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ডাঃ ফয়েজ আহমেদ(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চর জুবিলী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
রবিবার (৩১ মে) রাত ৮টার সময় সোনাপুর-চেয়ারম্যাঘাট মেইন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান,রাত সাড়ে ৭টার দিকে তিনি এলাকার আরেকজন আত্বীয়ের মৃত্যুর খবর শুনে তাকে দেখতে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ির সামনের মেইন সড়ক পার হওয়ার সময় একটা অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়,এতে তিনি মারাত্বক আহত হন এবং তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত ডাক্তার বলেন, রাত ৮টার দিকে উনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
চর জব্বর থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন,ঘটনাটি শুনে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :