
দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার চাপল কুমার হাওলাদার, সাহাব উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক অর্জুন লাল সিংহ ও পরিবার কল্যাণ সহকারী তুলসী রাণী মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে রোববার (১৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুরুল আফছারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (এফপিসিএস-কিউআইটি) ডা.শ্যামলী দাশ এবং সহকারী পরিচালক সাহেদা হোসেন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :