
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলায় কৃষক ও কৃষানিদের নিয়ে ফিল্ড টেকনোলোজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হায়াতপুর গ্রামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমিশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ, রিজিলিয়েন্স ইন পার্টনার’ এর আওতায় কৃষক ও কৃষানিদের নিয়ে ফিল্ড টেকনোলোজি ওরিয়েন্টেশনের আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ মাসুদ হোসেন।
এসময় উচ্চ ফলনশীল ব্রি ধান ১০২ এর চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত উপপরিচালক। তিনি বলেন, ব্রি ধান ১০২ উচ্চ ফলনশীল ও জিংক-সমৃদ্ধ ধানের জাত।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোবারক হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাবানা ছিদ্দিকা। এতে অর্ধশতাধিক জন কৃষক কৃষাণী অংশ নেন।
আপনার মতামত লিখুন :