• ঢাকা
  • শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুন, ২০২৬

পাগলির কোলে এলো ফুটফুটে সন্তান

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরের চরজব্বার থানার সামনে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে চরজব্বার থানার মোড়ে যাত্রী ছাউনিতে তিনি সন্তান প্রসব করেন।

স্থানীয়রা জানান, ছাউনিতে হঠাৎ চিৎকার শুনতে পান পাশের আম বিক্রেতা মাইন উদ্দিন। তিনি অন্য দোকানি মঞ্জুকে নিয়ে দেখেন এক মানসিক ভারসাম্যহীন নারী তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তারা কষ্টের কারণ বুঝতে পারেননি। এ সময় নারীর পাশে একটি নবজাতক দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন নার্সে এসে পরিচর্যা করেন। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন্নবীকে ঘটনাস্থলে পাঠায়। তিনি এসে নারীর সঙ্গে কথা বলেন। কথা অস্পষ্ট হওয়ায় সমাজসেবা কর্মকর্তা পুলিশ সহায়তায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাকির হোসেন জানান, ওই নারীকে দ্রুত গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়। নবজাতক ও তার মাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ওই নারী সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া অত্যন্ত জটিল বিষয়। তবু সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনে সুস্থ আছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুনন্নবী বলেন, উপজেলায় একটি শিশু কল্যাণ ট্রাস্ট রয়েছে। সে অনুযায়ী শিশুটিতকে কেউ দত্তক নিতে চাইলে দেওয়ার নিয়ম রয়েছে। আইনি কোনো অভিভাবক পাওয়া গেলে তার কাছে হস্তান্তর করা হবে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, মানসিক ভারসাম্যহীন এ নারী ও নবজাতককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আপাতত চিকিৎসার জন্য উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর