• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ জুন, ২০২৬

বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

‎নিজস্ব প্রতিবেদক : ‎‎বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটি (বিএসটিপিএস)-এর চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ও মতবিনিময় সভা চট্টগ্রাম উইমেন্স চেম্বারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. সালাউদ্দিন। সভায় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এবং আইএসআইসি ও নাসিবের চেয়ারম্যান মির্জা নুরুল গনী শোভন।

‎এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটির সদস্য সচিব ও আইএসআইসির চিফ কো-অর্ডিনেটর মো. মুরাদ হোসেন এবং রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক সাজেদুর রহমান সাজু।
‎‎

প্রধান অতিথির বক্তব্যে মির্জা নুরুল গনী শোভন বলেন, তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের আরও সুসংগঠিত করে তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা প্রদান এবং মানসম্মত স্কিল ট্রেনিং প্রোভাইডার গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য।

‎‎তিনি আরও বলেন, তার নেতৃত্বে পরিচালিত অ্যাসেট (ASSET) প্রকল্পের অংশীদারত্বের মাধ্যমে আইএসআইসি ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩৫০টি প্রতিষ্ঠানের মাধ্যমে লক্ষাধিক বেকার তরুণ-তরুণীকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করতে সক্ষম হয়েছে। এ উদ্যোগ বর্তমান সরকারের কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎তিনি দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সকল স্কিল ট্রেনিং প্রোভাইডারদের মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

‎‎সভায় নোয়াখালীর বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউট (বিটিআই)-এর পরিচালক গিয়াস উদ্দিন মিঠুসহ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও ফটিকছড়িসহ বিভিন্ন জেলার প্রায় শতাধিক স্কিল ট্রেনিং প্রোভাইডার (এসটিপি) প্রধান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর