• ঢাকা
  • বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জুন, ২০২৬

সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত, কর্মসংস্থানের সুযোগ পেলেন চাকরি প্রত্যাশীরা

স্টাফ রিপোর্টার : সুবর্ণচরে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট বাজারে অবস্থিত ইনডোর স্টেডিয়ামে এ জব ফেয়ারের আয়োজন করে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানূর রহমান খান, সহকারী পরিচালক আব্দুর রহমান, সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন এবং মম ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আজিমুর রসুল মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের জব ফেয়ার স্থানীয় বেকার যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করে, যা তাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর