• ঢাকা
  • বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জুন, ২০২৬

দাগনভূঞা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স না থাকায় জরিমানা

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে দুই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২জন মোটরসাইকেল আরোহীকে গাড়ির লাইসেন্স ও হেলমেট না থাকায় ১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা মাংস একই সাথে রাখার অপরাধে পৌর শহরের বাংলা হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা ও একই অপরাধে মদিনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২জন মোটরসাইকেল আরোহীকে গাড়ির লাইসেন্স ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় ১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মোট ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর