
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকাল ৩টায় স্থানীয় স্টার রেডিসন কনভেনশন হল এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টিসিইউ এর চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে ট্রেজারার মোঃ জিয়াউল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালব জেলা ব্যবস্থাপক প্রণব কান্তি বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক অন্নপূর্ণা দেবী, নোয়াখালী জজ কোর্টের এডভোকেট আবদুল্লাহ আল মামুন ও টিসিইউ এর সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম, নূরুল আলম খাঁন ও শিক্ষক মোঃ এমরান হোসেন। সভায় অলোচ্য সূচি মোতাবেক প্রস্তাব সমর্থনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহিত হয়। সভা শেষে লটারির মাধ্যমে ৫ জনকে পুরষ্কৃত করা হয়।
আপনার মতামত লিখুন :