চাটখিলে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিলে মামুন হোসেন প্রকাশ বাশি (৩৫) নামে এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে পরিচালিত ভ্রাম্যমান আদালত তার নিকট থেকে প্রায় ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মামুন হোসেন চাটখিল পৌরসভার ভীমপুর আমিন বাড়ির মৃত মফিজ উল্লাহ ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “চাটখিল উপজেলা প্রশাসন মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই মাদক সেবনকারীর নিকট ২০ গ্রাম গাঁজা পাওয়ায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।” তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :