
লক্ষ্মীপুর প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র অনুকূলে ২০২৫-২৬ অর্থবছরের স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দকৃত অনুদানের চেক লক্ষ্মীপুরের বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি করে মসজিদ এবং পৌরসভার মসজিদসহ সর্বমোট ২০টি মসজিদের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীর পক্ষে অনুদানের চেক বিতরণ করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইয়াপ্রু মারমা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিদাশ, মাননীয় পানিসম্পদ মন্ত্রীর স্থানীয় প্রতিনিধি বদরুল ইসলাম শ্যামল, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারের এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অনুদানপ্রাপ্ত মসজিদগুলোর প্রতিনিধিরাও সরকারের এই সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, এ অনুদান মসজিদের প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :