• ঢাকা
  • মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জুন, ২০২৬

দাগনভূঞা উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের চলমান কার্যক্রম, ইউনিয়নভিত্তিক মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, জনসচেতনতামূলক কার্যক্রম, মনিটরিং কার্যক্রম এবং প্রকল্পের সার্বিক বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন। উপস্থাপনার আলোকে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বৃদ্ধি, নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার, রেজিস্টার ও নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, নিয়মিত মনিটরিং জোরদার এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে নিজ নিজ দপ্তর থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর