• ঢাকা
  • সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জুলাই, ২০২৬

সুবর্ণচরে বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার : সুবর্ণচরে জায়গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘরে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক বৃদ্ধের ডান হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজন শুধু তাই নয় ঘরে আগুন এবং ঘর ভেঙ্গে খালে পেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জন পুরুষ ও এক নারী আহত হয়।

ঘটনাটি ঘটে ৫ জুলাই (রোববার) সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চর পানা উল্যাহ গ্রামে।

ভুক্তভোগী চর পানা উল্যাহ গ্রামের মোমিন উল্যাহর পুত্র বৃদ্ধ রহমত উল্যাহ বলেন, আমি দিনমজুর মানুষ দীর্ঘ ৫০ বছর ধরে চর পানা উল্যাহ গ্রামে নিজেদের জায়গায় বসবাস করে আসছি বিগত কয়েক মাস ধরে একই গ্রামের মৃত আবুল হাশেম এর পুত্র ফয়েজ উল্যাহ আমার জায়গা জমি দখলের পায়তারা করে আসছে।

গত জুন মাসের ২৪ তারিখ আমি আমার জায়গার ওপর একটি গোয়াল ঘর নির্মাণ করি। ২৬ তারিখ (বৃহস্পতিবার) দিবাগত রাত ২ টায় ফয়েজ আহমদ তার ভাই ইসমাইল হোসেন, একই গ্রামের আব্দুল্যাহর পুত্র মাহমুদুল হক (৩৯), পশ্চিম চর জব্বর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আব্দুল্যাহ, সাইফুল্যাহ (পিতা অজ্ঞাত), এমরানের ছেলে রহমান (৩০), ফয়েজ আহমদের পুত্র অলি উদ্দিন ওলি(৩২) সহ অজ্ঞাত ১০/১৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে আমাকে ঘর থেকে বের করে এলোপাতাড়ি পিটিয়ে আমার ডান হাত ভেঙ্গে দেয়, আমার শৌর চিৎকারে আমার স্ত্রী বিবি জুলেখা খাতুন (৪৫), আমার ছেলে নিজাম উদ্দিন (১৮), জয়নাল আবেদীন (২২) এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে।

পরে আমি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর সন্ত্রাসীরা আমাকে আবারও মারার পরিকল্পনা করে এক পর্যায়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেলে তারা আমাকে না পেয়ে আমার গোয়াল ঘরটি পুড়িয়ে দেয় এবং পুরো ঘর খালের ভেতর পেলে দিয়ে চলে যায়৷

অভিযুক্ত ফয়েজ উল্যাহকে একাধিকবার কল দিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি তবে আরেক অভিযুক্ত অলি উদ্দিন ঘটনার বিষয়ে অস্বীকার করে বলেন আমি এসব জানিনা

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি রফিকুল হাসান বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন