• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে পল্লী উন্নয়ন দিবসে ঋণ প্রদান ও বৃক্ষ বিতরণ

‎লক্ষ্মীপুর প্রতিনিধি : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) লক্ষ্মীপুর এর উদ্যোগে এমন আয়োজন করা হয়।

‎‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, উপপরিচালক লক্ষ্মীপুর বিআরডিবি কাজী মাহমুদুল হাসান, লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খ্রীসা, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. কামরুল হাসান।

‎এইসময় পল্লী উন্নয়ন সহায়তার জন্য দুইজন উপকারভোগীর মাঝে ঋণ হস্তান্তর ও বৃক্ষ বিতরণ করা হয়।

‎এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ‎র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর