প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮৫২ পিস ইয়াবাসহ মো. সজীব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম রায়পুর থানার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের নায়াকান্দি এলাকায় নেকবর হোসেনের বসতঘরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মো. সজীব হোসেনকে ৮৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক সজীব হোসেন রায়পুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকার (সানা মিয়া ব্যাপারী বাড়ি) বাসিন্দা। তার পিতা শফিক হোসেন এবং মাতা শিরিন বেগম।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর